ঢাকা খ্রিষ্টাব্দ। বঙ্গাব্দ। সময়ঃ |

স্বস্তি শান্তি ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে বেনাপোল পৌর সভার নির্বাচনী গনসংযোগ করছেন ইমদাদুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং, দেখা হয়েছে: ৪৫৮৯ বার।
স্বস্তি শান্তি ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে বেনাপোল পৌর সভার নির্বাচনী গনসংযোগ করছেন ইমদাদুল হক ছবির ক্যাপশন: স্বস্তি শান্তি ও উন্নয়নের প্রত্যাশা নিয়ে বেনাপোল পৌর সভার নির্বাচনী গনসংযোগ করছেন ইমদাদুল হক
ad728


‡gv: AvwbQzi ingvb

বেনাপোল পৌর সভার আসন্ন নির্বাচন উপলক্ষে মাঠে গণসংযোগ চালাচ্ছেন যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। শান্তি, স্বস্তি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তার এই গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

 বেনাপোল পৌরসভার সকল স্তরের মানুষ ও তরুণ সমাজ এই উদীয়মান নেতাকে আগামী দিনে বেনাপোলের উন্নয়নের রূপকার ও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠা এই নেতা দীর্ঘদিন ধরে নানা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজেকে নিবেদিত রেখেছেন।

 স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ জানান, ইমদাদুল হক ইমদাদ কেবল রাজনৈতিক পরিমণ্ডলেই নয়, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার উল্লেখযোগ্য সামাজিক অবদানের মধ্যে রয়েছে:

বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা প্রদান।দরিদ্র ও অসহায় পরিবারের কন্যাদায়গ্রস্ত মেয়ের বিয়েতে নিয়মিত আর্থিক ও সামাজিক সহায়তা।অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বই ক্রয়সহ শিক্ষাসামগ্রী বিতরণ।এলাকার আর্তমানবতার সেবায় নানা ধরনের আপদকালীন ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ।

 আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তার এই গণসংযোগ বেনাপোলজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, ইমদাদুল হক ইমদাদের মতো তরুণ, উদ্যমী ও জনবান্ধব নেতৃত্ব পৌরসভার আগামী দিনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্ন রাজনীতি এবং শান্তি বজায় রাখতে ভোটাররা তাকে পৌরসভার সেবক হিসেবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করছেন।

 


নিউজটি পোস্ট করেছেন : মো: আনিছুর রহমান

কমেন্ট বক্স
জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ন

জাতীয়তাবাদী ক্রীড়া দলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ছাত্রদলের ন